Dhaka ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১ ভিজিএফের ৫ টন চাল আটক করে থানায় নেওয়ার পর নাটকীয় রশিদ তৈরি, পরে ফেরত দেওয়ার অভিযোগ কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ ২৫১টি সিমকার্ড জব্দ ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন,
ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি:

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগর গণহত্যা একটি অত্যন্ত বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নির্বিচারে গুলি চালিয়ে হাজারো নিরীহ মানুষকে হত্যা করে। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, এটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ গণহত্যা।

চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে বুধবার (২০ মে) ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ মাহমুদ, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম.এ. রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, কবি ইব্রাহিম রেজা, শেখ সেলিম আক্তার স্বপন এবং চুকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মে মাসে খুলনা, বাগেরহাট, বরিশাল ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ পাকিস্তানি বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চুকনগরে আশ্রয় নিয়েছিলেন। ২০ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনারা আকস্মিকভাবে সেখানে হামলা চালিয়ে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে।

শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর‍্যালি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন।

চুকনগর বাজারে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা চুকনগর গণহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ বা ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন, চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Tag :
জনপ্রিয় নিউজ

খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য

ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সময়: ০৯:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শেখ মাহতাব হোসেন,
ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি:

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগর গণহত্যা একটি অত্যন্ত বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নির্বিচারে গুলি চালিয়ে হাজারো নিরীহ মানুষকে হত্যা করে। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, এটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ গণহত্যা।

চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে বুধবার (২০ মে) ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ মাহমুদ, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম.এ. রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন, কবি ইব্রাহিম রেজা, শেখ সেলিম আক্তার স্বপন এবং চুকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মে মাসে খুলনা, বাগেরহাট, বরিশাল ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ পাকিস্তানি বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চুকনগরে আশ্রয় নিয়েছিলেন। ২০ মে বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনারা আকস্মিকভাবে সেখানে হামলা চালিয়ে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে।

শহীদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর‍্যালি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন।

চুকনগর বাজারে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা চুকনগর গণহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ বা ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ  ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা: স্বদেশ প্রত্যাবর্তন ও পুনরুত্থানের সংকল্প