Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে ভুয়া প্রেস কার্ডের অভিযোগ: সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার কেন্দুয়ায় ৩২ কাঠা জমি চাষাবাদে বাধার অভিযোগ ‘অথর অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কারের জন্য নির্বাচিত ড. মহসিন আলী তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা ঝিনাইদহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮ সুন্দরগঞ্জে ২ কোটি ১৫ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মোশাররফ হোসেন জসিম পাঠান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের শাহিন মিয়া গত ১৯ সেপ্টেম্বর জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই মো. আল মামুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে শাহিন মিয়াসহ দুজনের নাম উল্লেখ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানা গেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা নম্বর ২১ নথিভুক্ত হয়েছে।

মামলার পর থেকেই বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে মামলার বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

তবে প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সময়: ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মোশাররফ হোসেন জসিম পাঠান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের শাহিন মিয়া গত ১৯ সেপ্টেম্বর জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই মো. আল মামুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে শাহিন মিয়াসহ দুজনের নাম উল্লেখ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে জানা গেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা নম্বর ২১ নথিভুক্ত হয়েছে।

মামলার পর থেকেই বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে মামলার বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

তবে প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ