Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে ভুয়া প্রেস কার্ডের অভিযোগ: সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার কেন্দুয়ায় ৩২ কাঠা জমি চাষাবাদে বাধার অভিযোগ ‘অথর অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কারের জন্য নির্বাচিত ড. মহসিন আলী তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা ঝিনাইদহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮ সুন্দরগঞ্জে ২ কোটি ১৫ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়াই অটোরিকশা মালিক সমিতির কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ‘আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি’ নামের সংগঠনটির সদস্য হতে ৩০০ টাকা, সিরিয়ালে গাড়ি চালানোর জন্য ২০ টাকা, মালিকের বই বাবদ ৫০০ টাকা এবং চালকের লাইসেন্স বই বাবদ ২০০ টাকা নেওয়া হচ্ছে। সংগঠনটির সান্তাহার কার্যালয় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট, মালশন, দোগাছী ও স্টেশন রোড স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব অর্থ আদায় করা হচ্ছে। প্রায় ৬০০ অটোরিকশা মালিক ও চালকের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা হলেও এর আয়-ব্যয়ের হিসাব শ্রমিকদের জানানো হয় না বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া সংগঠনটির নামে অনুমোদনবিহীন লাইসেন্স বই ও নেমপ্লেট ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ অনুযায়ী, সদস্য ভর্তি ও অর্থ আদায়সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ‘শুভ’ নামে এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শ্রমিকদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও বিভিন্ন উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা শ্রমিকদের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।

এ নিয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে অটোরিকশা মালিক সমিতির ক্যাশিয়ার শুভ বলেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আলমের অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বর্তমানে সেটি বন্ধ রয়েছে। তবে এখনও সদস্য ভর্তি, সিরিয়াল ও রেজিস্ট্রেশন কার্যক্রম চালু আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সান্তাহার পৌরসভার মুখপাত্র ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার বলেন, পৌরসভার নাম ব্যবহার করে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। পৌরসভা থেকে এ ধরনের কোনো লাইসেন্স বা বই ইস্যু করা হয়নি।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণের বার

বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে

সান্তাহারে অটোরিকশা মালিক সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগ

সময়: ০৭:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়াই অটোরিকশা মালিক সমিতির কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ‘আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি’ নামের সংগঠনটির সদস্য হতে ৩০০ টাকা, সিরিয়ালে গাড়ি চালানোর জন্য ২০ টাকা, মালিকের বই বাবদ ৫০০ টাকা এবং চালকের লাইসেন্স বই বাবদ ২০০ টাকা নেওয়া হচ্ছে। সংগঠনটির সান্তাহার কার্যালয় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট, মালশন, দোগাছী ও স্টেশন রোড স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব অর্থ আদায় করা হচ্ছে। প্রায় ৬০০ অটোরিকশা মালিক ও চালকের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা হলেও এর আয়-ব্যয়ের হিসাব শ্রমিকদের জানানো হয় না বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া সংগঠনটির নামে অনুমোদনবিহীন লাইসেন্স বই ও নেমপ্লেট ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ অনুযায়ী, সদস্য ভর্তি ও অর্থ আদায়সহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ‘শুভ’ নামে এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শ্রমিকদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হলেও বিভিন্ন উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা শ্রমিকদের কল্যাণে সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।

এ নিয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অভিযোগের বিষয়ে অটোরিকশা মালিক সমিতির ক্যাশিয়ার শুভ বলেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আলমের অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। বর্তমানে সেটি বন্ধ রয়েছে। তবে এখনও সদস্য ভর্তি, সিরিয়াল ও রেজিস্ট্রেশন কার্যক্রম চালু আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সান্তাহার পৌরসভার মুখপাত্র ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার বলেন, পৌরসভার নাম ব্যবহার করে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। পৌরসভা থেকে এ ধরনের কোনো লাইসেন্স বা বই ইস্যু করা হয়নি।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ২ কোটি ১৫ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি