Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদেশে পালানোর আশঙ্কা, যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সংবিধানে নিশ্চিত করা হবে চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াকান্দীতে বাড়িঘরে আগুন ও হত্যার হুমকির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের রামদিয়া এলাকায় বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ চাদ আলী শেখ (২৮) নামে এক ব্যক্তি বালিয়াকান্দী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বহরপুর ইউনিয়নের ভর-রামদিয়া এলাকার রবিউল ইসলাম (৩৩), তার বাবা আবু বককর শেখ (৬০) ও ঝর্না বেগম (৪০)-কে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে চাদ আলী শেখ তার বসতবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ঝর্না বেগম ঘরের পাশে দাঁড়িয়ে কথোপকথন শোনার চেষ্টা ও উঁকি দিচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাকে সেখানে না দাঁড়িয়ে বাড়ির ভেতরে যেতে অথবা সেখান থেকে চলে যেতে বললে তিনি বাড়িতে ফিরে যান এবং তাকে গালিগালাজ করেন বলে অভিযোগকারীর দাবি।

পরে বিষয়টি রবিউল ইসলাম ও আবু বককর শেখকে জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে চাদ আলী শেখ ও তার পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চাদ আলী শেখের দাবি, ঘটনার সময় রবিউল ইসলাম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে তিনি মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। ওই ফোনালাপের রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। অভিযোগে রবিউল ইসলাম ও আবু বককর শেখের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে কয়েকটি দাবি করা হলেও এসবের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

চাদ আলী শেখ বলেন, হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন অভিযোগকারী।

Tag :
জনপ্রিয় নিউজ

লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বালিয়াকান্দীতে বাড়িঘরে আগুন ও হত্যার হুমকির অভিযোগ

সময়: ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের রামদিয়া এলাকায় বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ চাদ আলী শেখ (২৮) নামে এক ব্যক্তি বালিয়াকান্দী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বহরপুর ইউনিয়নের ভর-রামদিয়া এলাকার রবিউল ইসলাম (৩৩), তার বাবা আবু বককর শেখ (৬০) ও ঝর্না বেগম (৪০)-কে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে চাদ আলী শেখ তার বসতবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ঝর্না বেগম ঘরের পাশে দাঁড়িয়ে কথোপকথন শোনার চেষ্টা ও উঁকি দিচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাকে সেখানে না দাঁড়িয়ে বাড়ির ভেতরে যেতে অথবা সেখান থেকে চলে যেতে বললে তিনি বাড়িতে ফিরে যান এবং তাকে গালিগালাজ করেন বলে অভিযোগকারীর দাবি।

পরে বিষয়টি রবিউল ইসলাম ও আবু বককর শেখকে জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে চাদ আলী শেখ ও তার পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চাদ আলী শেখের দাবি, ঘটনার সময় রবিউল ইসলাম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে তিনি মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। ওই ফোনালাপের রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। অভিযোগে রবিউল ইসলাম ও আবু বককর শেখের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে কয়েকটি দাবি করা হলেও এসবের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

চাদ আলী শেখ বলেন, হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃত্যু