Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন হরিনাকুন্ডুতে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি মুন্সীগঞ্জে নিম্নমানের পুরনো ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মোছা. শিফা বিনতে সাঈদ সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। নিজের এ অর্জনে আনন্দ প্রকাশ করেন তিনি।

শিফা বিনতে সাঈদের বাবা মো. সাইদুর রহমান, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং মা মোছা. বিলকিছ খাতুন (বিএসসি), ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। তারা তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তারা বলেন, শুধু তাদের মেয়ের জন্য নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সফলতা ও কল্যাণ কামনা করে তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন।

আরও পড়ুনঃ  সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছা জানাল ইউনাইটেড প্রেসক্লাব
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল ‎সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা

উত্তর ধরলা ফাউন্ডেশন কর্তৃক ভূরুঙ্গামারীতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সময়: ১১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মোছা. শিফা বিনতে সাঈদ সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। নিজের এ অর্জনে আনন্দ প্রকাশ করেন তিনি।

শিফা বিনতে সাঈদের বাবা মো. সাইদুর রহমান, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং মা মোছা. বিলকিছ খাতুন (বিএসসি), ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। তারা তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তারা বলেন, শুধু তাদের মেয়ের জন্য নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সফলতা ও কল্যাণ কামনা করে তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা