
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি: জনস্বাস্থ্যে মারাত্মক হুমকি!
নজরকাড়া পরিবেশ ও চমৎকার শপিং সুবিধা থাকা সত্ত্বেও উৎসব সুপার মার্কেট-এর ঠিক সামনে জমিয়ে রাখা ময়লার স্তূপের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও হাসপাতালে আসা রোগীরা।
পাশে ট্রিটমেন্ট হাসপাতাল থাকায় দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে রোগীরা সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে আছেন।
তীব দুর্গন্ধের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের বাজারে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে।
চমৎকার একটি আধুনিক মার্কেট এবং স্পর্শকাতর এলাকার পরিবেশ এমন অবহেলার কারণে নষ্ট হচ্ছে।
”হাসপাতাল ও মার্কেটের মতো জায়গায় যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি, সেখানে এমন ময়লার স্তূপ কীভাবে সম্ভব? পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ আমাদের অধিকার।”
Reporter Name 
























