Dhaka ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এক মাসেও মিলেনি চুরি হওয়া সিএনজির সন্ধান, হতাশায় পরিবার; থানায় অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৬:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৩ Time View

আমির হোসেন | সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিএনজির মালিক।

জানা যায়, গত ৪ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৫ জুন ভোর ৫টার মধ্যবর্তী সময়ে কে বা কারা সিয়াম আহমেদের নিজ বাড়ির বসতঘরের বারান্দা থেকে তার নিজ মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সিএনজিটি বাড়ির বারান্দায় রেখে রাতে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে পালিয়ে যায়।

চুরির ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সিএনজিটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম হতাশায় ভুগছেন সিয়াম আহমেদ ও তার পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই সিএনজি। কষ্ট করে কেনা সেই স্বপ্নের বাহন হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটছে তাদের।

অনেক খোঁজাখুঁজির পরও সিএনজির সন্ধান না পেয়ে সিয়াম আহমেদ সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, “অভিযোগ পেয়েছি। আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধান পেলেই চুরি হওয়া সিএনজিটি উদ্ধার করা হবে।”

আরও পড়ুনঃ  কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ
Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

এক মাসেও মিলেনি চুরি হওয়া সিএনজির সন্ধান, হতাশায় পরিবার; থানায় অভিযোগ

সময়: ০৬:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আমির হোসেন | সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিএনজির মালিক।

জানা যায়, গত ৪ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৫ জুন ভোর ৫টার মধ্যবর্তী সময়ে কে বা কারা সিয়াম আহমেদের নিজ বাড়ির বসতঘরের বারান্দা থেকে তার নিজ মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সিএনজিটি বাড়ির বারান্দায় রেখে রাতে ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে পালিয়ে যায়।

চুরির ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সিএনজিটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম হতাশায় ভুগছেন সিয়াম আহমেদ ও তার পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই সিএনজি। কষ্ট করে কেনা সেই স্বপ্নের বাহন হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটছে তাদের।

অনেক খোঁজাখুঁজির পরও সিএনজির সন্ধান না পেয়ে সিয়াম আহমেদ সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, “অভিযোগ পেয়েছি। আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধান পেলেই চুরি হওয়া সিএনজিটি উদ্ধার করা হবে।”

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি