Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১ ​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ১ বছর করল সৌদি আরব

  • Reporter Name
  • সময়: ০৫:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৯ Time View

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে। নতুন এই ভিসার আওতায় দর্শনার্থীরা এক বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে।

তবে প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদিতে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র নিতে হবে।

হজ মৌসুমে ওমরাহ ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা বন্ধ থাকবে। এ সময়ে ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ওমরাহ পালনকারী ও পর্যটকদের জন্য সৌদি সফর আরও সহজ ও নমনীয় হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত
Tag :
জনপ্রিয় নিউজ

মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ১ বছর করল সৌদি আরব

সময়: ০৫:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) করেছে। নতুন এই ভিসার আওতায় দর্শনার্থীরা এক বছরে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে।

তবে প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া সৌদিতে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র নিতে হবে।

হজ মৌসুমে ওমরাহ ভিসা কার্যকর থাকবে না। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা বন্ধ থাকবে। এ সময়ে ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ওমরাহ পালনকারী ও পর্যটকদের জন্য সৌদি সফর আরও সহজ ও নমনীয় হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুনঃ  ৩ নভেম্বর ২০২৬ সাধারণ নির্বাচন : নিউইয়র্কের গভর্নর ক্যাথিসহ হাকিম-মিক্স -ওকাসিও,গ্রেস ও লেটেশিয়া জয়ী