Dhaka ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান

  • Reporter Name
  • সময়: ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১১৫ Time View

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসছেন।

সম্প্রতি তাঁর নেতৃত্বে পরিচালিত একাধিক মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অভিযোগে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের ধারাবাহিক এসব অভিযানের ফলে উপজেলায় মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তারা মাদকমুক্ত ভাঙ্গুড়া গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ১৯ অক্টোবর ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি মোট ৭২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে মাদক, ভেজাল দুধ, অবৈধভাবে পুকুর খনন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ৯৭টি নিয়মিত মামলা দায়ের এবং সর্বমোট ১১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। ভাঙ্গুড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩৩টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান

সময়: ০৭:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬