Dhaka ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মহিষখলা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা হরিণাকুণ্ডুতে ২৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ওমর নেওয়াজ জেলহাজতে প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই —এটিএম কামরুল ইসলাম বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ফোবানার ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর ওয়াশিংটন ডিসি পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ আলিম গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের প্রয়াসে বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলি সরকার (সিনিয়র ম্যানেজার, রামপাল কো-অর্ডিনেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মো. জামাল উদ্দিন (ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), শেখ রাজিব আল রশিদ (অফিসার ইনচার্জ, রামপাল থানা), কানিজ ফাতেমা শেফা (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), ইনসাদ ইবনে আমিন (রামপাল উপজেলা কৃষি অফিসার), ডা. সুকান্ত কুমার পাল (রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), মো. রুহুল কুদ্দুস তালুকদার (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) এবং মো. ইমরান হোসেন (উপজেলা উপ-সহকারী প্রকৌশলী)।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে নাথন চৌকিদার (সিনিয়র প্রোগ্রাম অফিসার), বিউটি কুইন (চাইল্ড রাইটস ইন অ্যাকশন), লিটন হিউবার্ট কোড়াইয়া (চাইল্ড প্রোটেকশন অফিসার), সুবাস জয়ধর (প্রোগ্রাম অফিসার), পার্থ সারথী দেবে (প্রোগ্রাম অফিসার) ও শিউলি কস্তা (প্রোগ্রাম অফিসার) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের আলোয় আলোকিত হওয়া শিশুরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনা অপরিহার্য। রামপাল উপজেলাকে এই সামাজিক সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

সময়: ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের প্রয়াসে বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলি সরকার (সিনিয়র ম্যানেজার, রামপাল কো-অর্ডিনেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মো. জামাল উদ্দিন (ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), শেখ রাজিব আল রশিদ (অফিসার ইনচার্জ, রামপাল থানা), কানিজ ফাতেমা শেফা (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), ইনসাদ ইবনে আমিন (রামপাল উপজেলা কৃষি অফিসার), ডা. সুকান্ত কুমার পাল (রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), মো. রুহুল কুদ্দুস তালুকদার (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) এবং মো. ইমরান হোসেন (উপজেলা উপ-সহকারী প্রকৌশলী)।

এ ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে নাথন চৌকিদার (সিনিয়র প্রোগ্রাম অফিসার), বিউটি কুইন (চাইল্ড রাইটস ইন অ্যাকশন), লিটন হিউবার্ট কোড়াইয়া (চাইল্ড প্রোটেকশন অফিসার), সুবাস জয়ধর (প্রোগ্রাম অফিসার), পার্থ সারথী দেবে (প্রোগ্রাম অফিসার) ও শিউলি কস্তা (প্রোগ্রাম অফিসার) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের আলোয় আলোকিত হওয়া শিশুরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনা অপরিহার্য। রামপাল উপজেলাকে এই সামাজিক সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল