ডেস্ক রিপোর্ট
কবি, লেখক, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের ইউনিয়ন পর্যায়ের সহায়তাকারী মোঃ আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ।
তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রামে ০৯-০৯-২০০০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ২০১৫ খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণিতে বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি কবিতা লেখা শুরু করেন। ২০১৯ সালে অমর একুশে গ্রন্থমেলায় তাঁর প্রথম যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়।
পরবর্তীতে রামপাল সরকারি কলেজে অধ্যয়নকালে ২০২১ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। ২০২৬ সালে তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের একজন ইউনিয়ন পর্যায়ের সহায়তাকারী হিসেবে যুক্ত হয়ে কাজ করছেন।
তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত কাজের পাশাপাশি লেখালেখি এবং রামপাল সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করে জানান, দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনের প্রচেষ্টায় সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “দেশকে ভালোবাসুন, দুর্নীতি থেকে দূরে থাকুন, অন্যকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার রেখে যাওয়া এই সমাজ ও দেশ আপনার পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ অথবা বিষাদ।”
Reporter Name 

























