Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার নবীনগর শিবপুরে বসতভিটা নিয়ে বিরোধে হয়রানি ও দখলচেষ্টার অভিযোগ কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চিহ্নিত জুয়াড়ি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদণ্ড কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদি কমিটি ঘোষণা কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের স্ত্রীর দাফন সম্পন্ন কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের স্ত্রীর দাফন সম্পন্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ

  • Reporter Name
  • সময়: ১২:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও হৃদ্‌রোগের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে তার এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ার তথ্যও জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও তার সহধর্মিণী আফরোজা সুলতানা রোজা হাসপাতালে যান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে দীর্ঘ সময় অবস্থান করেন।

এ সময় দলের নেতারা তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন।

এক বিবৃতিতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসীর কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দলীয় সূত্র আরও জানায়, বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ ও পর্যবেক্ষণে রয়েছেন। বঙ্গবীরের পরিবার ও দলের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে গৌরবের ৩৪ বছর উদযাপন করলো দৈনিক যুগের আলো
Tag :
জনপ্রিয় নিউজ

গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী

কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ

সময়: ১২:৫০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও হৃদ্‌রোগের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে তার এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হওয়ার তথ্যও জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও তার সহধর্মিণী আফরোজা সুলতানা রোজা হাসপাতালে যান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে দীর্ঘ সময় অবস্থান করেন।

এ সময় দলের নেতারা তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন।

এক বিবৃতিতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসীর কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দলীয় সূত্র আরও জানায়, বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ ও পর্যবেক্ষণে রয়েছেন। বঙ্গবীরের পরিবার ও দলের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫