কালিগঞ্জ ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শিক্ষা অফিসার দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার আব্দুস সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাকিব, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ইয়াছিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সাক্ষরতার হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম
Reporter Name 























