Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

  • Reporter Name
  • সময়: ১১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জুলুসে বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে বরিয়াবর দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জশনে জুলুস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী এবং আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুলুস শেষে স্থানীয় দরবার শরীফের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

সময়: ১১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জুলুসে বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে বরিয়াবর দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জশনে জুলুস ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী এবং আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুলুস শেষে স্থানীয় দরবার শরীফের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত