
কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরা জেলার কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের স্ত্রী মোছাম্মৎ লুৎফুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকা অবস্থায় ২০ সেপ্টেম্বর রাত্র ৩ টা ৪৫ মিনিটে স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থা মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি এক পুত্র এক কন্যা, নাতি পুতি সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।গতকাল আসর নামাজ বাদ দিয়া ডি এম সি মাঝের মাঠ প্রাঙ্গনে শত শত মুসল্লির উপস্থিতিতে জানাজা নামাজ শেষে তার নিজ বাড়ির আঙিনায় লেবুতলায় চিরস্থায়িত্ব করা হয়।জানাজা নামাজে ইমামতি করেন তারালি রহিমপুর মাদ্রাসার মুহতামিম মোস্তফা কামাল।মরহুমার একমাত্র পুত্র সুদূর আমেরিকা প্রবাসী।মরহুমার পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার জুম্মা নামাজ বাদ আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিতি কামনা করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার,মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর স্ত্রীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক প্রতিষ্ঠান সহ উপজেলার একাধিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেছেন।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম 





















