Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদণ্ড, চোলাই মদসহ আটক ১

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড এবং চোলাই মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রোমান ও একই এলাকার আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১টার সময় কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তুমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে লুকাশ গমেজের পুত্র মাদক ব্যবসায়ী পিন্টু গমেজকে (৫৫) তার বাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাই মদসহ আটক করেন।

আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-১০, তারিখ ৭ মে ২০২৬ ইং।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক বিক্রি করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ তুমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পিন্টু গমেজকে আটক করেছেন।

আরও পড়ুনঃ  রামুতে ডা-কা-তি-র প্র-স্তু-তি-কা-লে 'অস্ত্র-গুলি'সহ আ-ট-ক ৭
Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদণ্ড, চোলাই মদসহ আটক ১

সময়: ১১:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড এবং চোলাই মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রোমান ও একই এলাকার আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১টার সময় কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তুমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে লুকাশ গমেজের পুত্র মাদক ব্যবসায়ী পিন্টু গমেজকে (৫৫) তার বাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাই মদসহ আটক করেন।

আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নং-১০, তারিখ ৭ মে ২০২৬ ইং।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক বিক্রি করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ তুমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পিন্টু গমেজকে আটক করেছেন।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!!