Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় ছিনতাই হওয়া ৪ অটোরিক্সা উদ্ধার, আটক ৭

  • Reporter Name
  • সময়: ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৩ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি, পুলিশ, সাংবাদিক ইত্যাদি মিথ্যা পরিচয়ে কৌশলে অটোরিক্সা/ইজিবাইক ছিনতাইকারী চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার ও সর্বমোট ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাদী হয়ে গত মঙ্গলবার (৫ মে) বগুড়া সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ২৫/০৪/২০২৬ ইং তারিখ দুপুরে একজন অজ্ঞাতনামা যাত্রীকে নিয়ে তিনি বগুড়া টিএমএসএস হাসপাতালে যান। তার ইজিবাইকে বহনকারী অজ্ঞাতনামা যাত্রীর পরিচিত একজন লোক সেখানে আসে। তারা পরস্পর কথা বলে।

আনুমানিক ৫ থেকে ৬ মিনিট পর তার ইজিবাইকে বহনকারী অজ্ঞাতনামা যাত্রী তার সঙ্গে কথা বলা লোককে দেখিয়ে বলে, “তুমি ওর সাথে যাও এবং ওর মাইক্রোবাসে থাকা কাগজটা নিয়ে চলে আসো, আমি তোমার ইজিবাইকে বসে আছি।” বাদী যেতে না চাইলে সে নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে তাকে ধমক দেয়। বাদী তার কাছে একটি ছোট ওয়্যারলেস সেট দেখতে পান। বাদীর বাটন মোবাইল চেয়ে রেখে দেয়। বাদী সেখানে গিয়ে দেখেন উক্ত ব্যক্তি সেখানে নেই।

কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে বাদী পুনরায় তার ইজিবাইকের কাছে এসে দেখেন তার ইজিবাইকসহ তার ইজিবাইকে বসা অজ্ঞাতনামা যাত্রীও নেই। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। উক্ত এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-২৭, তারিখ-০৫/০৫/২০২৬; ধারা-১৭০/৩৭১ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

উক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, বগুড়া ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত খাজা হোটেল (আবাসিক/বোর্ডিং) এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  রামপালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ডজনখানেক

অভিযানে উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত তদন্তে প্রাপ্ত আসামি—
১। মোঃ মামুন শিকদার (৪০),
২। মোঃ মিঠু পাটোয়ারী (৩০),
৩। মোঃ সুমন মিয়া (৩০),
৪। মোঃ জাকির হোসেন (৪০),
৫। মোঃ নিজাম (৪৬)
—কে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত হতে চোরাইকাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি সেট, ১টি ওয়াকিটকি সেটের চার্জার, ১টি অতিরিক্ত ব্যাটারি, ১টি প্রাইভেটকারের চাবিসহ, ৬টি অটো গাড়ির চাবি, ৫টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি হাতুড়ি ও ১টি কালো কসটেপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, বগুড়া জেলা থেকে চারটি অটোরিক্সা/ইজিবাইক ছিনতাই করে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার অন্তর্গত বানুপাড়া এলাকায় বিক্রি করেছে।

ধৃত আসামিদের দেওয়া তথ্য মোতাবেক উল্লেখিত এলাকায় গত মঙ্গলবার (৫ মে) বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই অটোরিক্সা/ইজিবাইক ক্রয়কারী ব্যবসায়ী আসামি—
৬। মোঃ ওবায়দুল ইসলাম বেগ (৪০)

৭। মোঃ জাহিদুল ইসলাম (৪২)
—কে গ্রেফতার করা হয়।

এসময় আসামি মোঃ জাহিদুল ইসলামের দোকান হতে বাদীর ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইকসহ বিভিন্ন মডেলের সর্বমোট ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরি ও দস্যুতা মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

বগুড়ায় ছিনতাই হওয়া ৪ অটোরিক্সা উদ্ধার, আটক ৭

সময়: ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি, পুলিশ, সাংবাদিক ইত্যাদি মিথ্যা পরিচয়ে কৌশলে অটোরিক্সা/ইজিবাইক ছিনতাইকারী চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার ও সর্বমোট ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বাদী হয়ে গত মঙ্গলবার (৫ মে) বগুড়া সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ২৫/০৪/২০২৬ ইং তারিখ দুপুরে একজন অজ্ঞাতনামা যাত্রীকে নিয়ে তিনি বগুড়া টিএমএসএস হাসপাতালে যান। তার ইজিবাইকে বহনকারী অজ্ঞাতনামা যাত্রীর পরিচিত একজন লোক সেখানে আসে। তারা পরস্পর কথা বলে।

আনুমানিক ৫ থেকে ৬ মিনিট পর তার ইজিবাইকে বহনকারী অজ্ঞাতনামা যাত্রী তার সঙ্গে কথা বলা লোককে দেখিয়ে বলে, “তুমি ওর সাথে যাও এবং ওর মাইক্রোবাসে থাকা কাগজটা নিয়ে চলে আসো, আমি তোমার ইজিবাইকে বসে আছি।” বাদী যেতে না চাইলে সে নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে তাকে ধমক দেয়। বাদী তার কাছে একটি ছোট ওয়্যারলেস সেট দেখতে পান। বাদীর বাটন মোবাইল চেয়ে রেখে দেয়। বাদী সেখানে গিয়ে দেখেন উক্ত ব্যক্তি সেখানে নেই।

কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে বাদী পুনরায় তার ইজিবাইকের কাছে এসে দেখেন তার ইজিবাইকসহ তার ইজিবাইকে বসা অজ্ঞাতনামা যাত্রীও নেই। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। উক্ত এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-২৭, তারিখ-০৫/০৫/২০২৬; ধারা-১৭০/৩৭১ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

উক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, বগুড়া ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত খাজা হোটেল (আবাসিক/বোর্ডিং) এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  র‌্যাবের অভিযানে আটক ১০ মামলার আসামি ওহিদুল ইসলাম