Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা “ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ গরু পালন করে স্বাবলম্বী মিনু সাহা” নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচিত ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) হলোখানা ইউনিয়নের সুভারকুটি (আখেরের মোড়) গ্রামে পিএনএস ওয়াশ বিপি কুড়িগ্রাম এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মণ্ডল, কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইউপি সদস্য গোলজার হোসেন, টেকনিক্যাল স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, ড. ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও খেটে-খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, দুর্যোগকালে ত্রাণ সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ উদ্যোগের আওতায় হলোখানা ইউনিয়নে মোট ৮৩টি পরিবার স্যানিটারি ল্যাট্রিন পাবে। এছাড়া কুড়িগ্রাম সদরের তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১৮৯টি দরিদ্র পরিবারের মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে " জয় শ্রীরাম " কৌশলে জিতে গেল বিজেপি
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

সময়: ০১:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচিত ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) হলোখানা ইউনিয়নের সুভারকুটি (আখেরের মোড়) গ্রামে পিএনএস ওয়াশ বিপি কুড়িগ্রাম এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মণ্ডল, কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইউপি সদস্য গোলজার হোসেন, টেকনিক্যাল স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, ড. ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও খেটে-খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, দুর্যোগকালে ত্রাণ সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ উদ্যোগের আওতায় হলোখানা ইউনিয়নে মোট ৮৩টি পরিবার স্যানিটারি ল্যাট্রিন পাবে। এছাড়া কুড়িগ্রাম সদরের তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১৮৯টি দরিদ্র পরিবারের মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ধানমন্ডির বহুতলা দুই ভবনের মাঝ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার