Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫ ডিজিটাল কমার্স ও পেমেন্ট নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা স্ত্রীকে ঘরে তোলার আগেই লাশ হয়ে ফিরছেন নাটোরের সাব্বির
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরের দিকে এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক শ্লোগান ও বক্তব্য দিতে শোনা যায়।

এর আগে সোমবার (১০ আগস্ট) গভীর রাতের কোন এক সময় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন জানান, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সুলতান মারুফ তালহা জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি আরও জানান, পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতারা এই কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো ভাব সৃষ্টি হয়, তেমন চিহ্ন লক্ষ করা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আরও পড়ুনঃ  লালমনিরহাটে বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

সময়: ০৭:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরের দিকে এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে এক ব্যক্তিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক শ্লোগান ও বক্তব্য দিতে শোনা যায়।

এর আগে সোমবার (১০ আগস্ট) গভীর রাতের কোন এক সময় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন জানান, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমরা আগেই পেয়েছিলাম। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সুলতান মারুফ তালহা জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি আরও জানান, পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতারা এই কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো ভাব সৃষ্টি হয়, তেমন চিহ্ন লক্ষ করা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বিরল রোগে ভুগছে ২ বছরের অবোধ শিশু, চিকিৎসার অভাবে নিভতে বসেছে শিশু মায়েসার জীবন সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন