Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • সময়: ০৮:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭ Time View

নিজস্ব প্রতিবেদক : সরদার বাদশা, খুলনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দ। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় কেডিএ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সরদার বাদশা এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মোঃ আব্দুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান ও এস এম মোঃ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্নু), মোঃ আজিজুর রহমান শেখ, মোঃ রহমত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাসলিমা বেগম ও সুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ অতীব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অ্যাডভোকেট শফিকুল আলম মনার বলিষ্ঠ নেতৃত্বে কেডিএ আরও গতিশীল, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক খুলনা নগরী গড়ার পথে তাঁর এই নতুন যাত্রা সফল হোক—এটাই তাদের প্রত্যাশা।

জবাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি খুলনার সামগ্রিক উন্নয়নে সংগঠনের সহযোগিতা কামনা করেন এবং নগরবাসীর স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা কেডিএ চেয়ারম্যানকে ‘নিরাপদ খুলনা চাই’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের মতো সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের কল্যাণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করাই তাদের অন্যতম অঙ্গীকার।

আরও পড়ুনঃ  সাংবাদিক স ম জিয়াউর রহমানের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

সময়: ০৮:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সরদার বাদশা, খুলনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দ। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় কেডিএ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সরদার বাদশা এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মোঃ আব্দুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান ও এস এম মোঃ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্নু), মোঃ আজিজুর রহমান শেখ, মোঃ রহমত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাসলিমা বেগম ও সুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়ের সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ অতীব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অ্যাডভোকেট শফিকুল আলম মনার বলিষ্ঠ নেতৃত্বে কেডিএ আরও গতিশীল, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক খুলনা নগরী গড়ার পথে তাঁর এই নতুন যাত্রা সফল হোক—এটাই তাদের প্রত্যাশা।

জবাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি খুলনার সামগ্রিক উন্নয়নে সংগঠনের সহযোগিতা কামনা করেন এবং নগরবাসীর স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা কেডিএ চেয়ারম্যানকে ‘নিরাপদ খুলনা চাই’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের মতো সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের কল্যাণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করাই তাদের অন্যতম অঙ্গীকার।

আরও পড়ুনঃ  খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার