সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
চিকিৎসার অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলামের কন্যা মোসাঃ আকলিমা খাতুন লাকী। ক্যান্সারে আক্রান্ত আকলিমার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে স্বামী ও দুই সন্তান নিয়ে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
আকলিমার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সস্তা নতুন পাড়া গ্রামে। জীবিকার তাগিদে বর্তমানে তিনি ঢাকার মুগদা থানার মানিক নগর বালুর মাঠ এলাকার JS টাওয়ারের ৭৫/৫/১ নম্বর বাসায় বসবাস করছেন।
কান্নাজড়িত কণ্ঠে আকলিমা বলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য যুদ্ধ করেছেন। আজ আমি আমার দুই ছেলে আর স্বামীকে নিয়ে রাস্তায়। ডাক্তার বলেছে দ্রুত অপারেশন ও কেমোথেরাপি করাতে হবে। ৩০ লক্ষ টাকা লাগবে। আমরা এত টাকা কোথায় পাবো?”
“আমি দেশবাসীর কাছে, প্রবাসী ভাই-বোনদের কাছে, সমাজের বিত্তবানদের কাছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং সারাদেশের সকল মুক্তিযোদ্ধা সংগঠনের কাছে হাত জোড় করে সাহায্য চাই। আপনারা আমাকে বাঁচান। আমি কারো মেয়ে, কারো বোন, দুই সন্তানের মা। আমাকে মরতে দিয়েন না।”
এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ দেশের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের নেতারা বলেন, “৭১ এ যারা দেশ স্বাধীন করেছে তাদের পরিবার আজ চিকিৎসার অভাবে মারা যাবে, এটা জাতির জন্য চরম লজ্জার। আকলিমার এই কান্না শুধু একটি পরিবারের না, এটা সারাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারের কান্না।”
নেতারা আরও বলেন, “আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং দেশের প্রতিটি বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে জোর দাবি জানাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে আকলিমার চিকিৎসার ব্যবস্থা করা হোক।”
আকলিমার পরিবার জানায়, এলাকা ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ইতোমধ্যে কিছু সহযোগিতা পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ও সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা
সরাসরি যোগাযোগ:
নাম: মোসাঃ আকলিমা খাতুন লাকী
বর্তমান ঠিকানা: বাসা ৭৫/৫/১, JS টাওয়ার, মানিক নগর বালুর মাঠ, পাকার মাথা, মুগদা, ঢাকা-১২০৩
স্থায়ী ঠিকানা: গ্রাম- সস্তা নতুন পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ
মোবাইল: 01317-208874
আপনার একটি সহযোগিতা, একটি শেয়ার বাঁচিয়ে দিতে পারে একটি মা, একটি পরিবার এবং একজন বীর মুক্তিযোদ্ধার কন্যাকে।
Reporter Name 

























