Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, আটক করে পুলিশে সোপর্দ পলাশবাড়ীতে ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি মৌলভীবাজারে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৬:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রীড়াবিদদের ভাতা প্রদান করা হচ্ছে। ক্রীড়া কার্ড আরও ২০০টি বাড়িয়ে মোট সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রবিবার (২৮ জুন ২০২৬) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে শূন্য থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায়, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তারিখ: ২৮/০৬/২০২৬ ইং

Tag :
জনপ্রিয় নিউজ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় — ইউএনও এটিএম কামরুল ইসলাম

ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সময়: ০৬:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬