Dhaka ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পূর্বপাড়া এলাকা থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহসভাপতি শামিম হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সদস্য এরশাদ মল্লিক অনু, মোশাররফ হোসেন, রুহুল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হামিদুল হক ছানা বলেন, জেলার নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়েই তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে অংশ নিয়েছেন।

তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদানের কথা উল্লেখ করেন।

এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

সময়: ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পূর্বপাড়া এলাকা থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহসভাপতি শামিম হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সদস্য এরশাদ মল্লিক অনু, মোশাররফ হোসেন, রুহুল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হামিদুল হক ছানা বলেন, জেলার নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়েই তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে অংশ নিয়েছেন।

তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলের অবদানের কথা উল্লেখ করেন।

এ সময় নেতাকর্মীরা ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক