Dhaka ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার দুধকুমার নদে ভেসে এলো গন্ডার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে ভারতের দিক থেকে ভেসে আসছে নানা কিছু— কখনো গাছের গুঁড়ি, কখনো মরা গরু, সাপ ও মাছ। এবার সেই ধারাবাহিকতায় দুধকুমার নদে ভেসে এসেছে এক গন্ডারের মরদেহ।বুধবার (৮ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় দুধকুমার নদের চরে গন্ডারের মরদেহটি আটকা পড়ে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সীমান্তের ওপারে ভারতের অংশে বন্যা ও পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এরই প্রভাবে গত রোববার থেকে নদ দিয়ে গাছের গুঁড়ি, গরুর মরদেহ, সাপ, মাছসহ বিভিন্ন প্রাণী ভেসে আসছে। সর্বশেষ বুধবার সকালে দেখা যায় গন্ডারের মৃতদেহ।

খবর পেয়ে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু যাদুঘরের কিউরেটর জুয়েল রানা ও উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন,গণ্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই সেটি নদীর চরে গর্ত করে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

গাছের গুঁড়ি, মরা গরুর পর এবার দুধকুমার নদে ভেসে এলো গন্ডার

সময়: ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫