Dhaka ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মো. রবিউল ইসলাম মিনাল

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮৮৭ দশমিক ৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে গোদাগাড়ী মডেল থানাধীন হরিসংকরপুর গ্রামের পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে হরিসংকরপুর গ্রাম থেকে বড়গাছীগামী রাস্তার পদ্মার চর এলাকায় অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অন্ধকারের সুযোগ নিয়ে একটি ব্যাগ ফেলে পাশের আমবাগানের দিকে পালিয়ে যায়।

পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৯টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ৮৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইন সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান, পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার

সময়: ১০:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬