
।ক্রাইম রিপোর্টার বাংলাদেশ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের মোঃ উজ্জ্বল মিয়ার সাথে পূর্বের মামলা মিমাংসার পর ফেরার মারামারি আহত ৪। সূত্রে জানা যায় গত ২৯/৮/২৬ ইং তারিখ প্রায় ১২.৩০ শে পূর্বের মামলার আসামী।একই বাড়ির মোঃ জমির উদ্দিন এর ছেলে মোঃ রতন মিয়া (২৭) পূর্বের শত্রুতার জের ধরে উল্লেখিত তারিখে উজ্জ্বল মিয়া সাথে কথার কাটাকাটি করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহত ব্যক্তিদের চিৎকারে আশেপাশে লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সে খানে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরিফা আক্তার বাদী হয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ জুয়েল মিয়া ও মহিলা সহ ৮ জন কে আসামি করে। থানার এসআই ঘটনার সত্যতা পেয়ে, অভিযোগটি থানায় প্রাপ্ত হয়। যাহার মামলা নং ১৮। নিয়ে পুরো গ্রাম ও এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি ও উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া আলোচনা সমালোচনা ঝড় বইছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে বিষয়টি জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে এক মহিলা কে নিয়ে মামলা চলছে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মামলা হামলা চালে আসছে পরে তারা তারই পরিবারিক ভাবে মিমাংসা হয়েছে।এখন আবার এসব ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর দূত পদক্ষেপ কামনা করছে। মামলার বাদী আরিফা আক্তার পরিবারবর্গ লোকজন। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা.. চলবে।
Reporter Name 






















