Dhaka ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধ ও স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি সামনের নির্বাচনকে ঘিরে অপপ্রচার মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । পূর্ব চৌরাস্তা দখলমুক্ত; দীর্ঘদিনের যানজট নিরসনে স্বস্তি ফিরছে পীরগঞ্জে কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে প্রশ্ন নিরাপত্তাহীনতায় সনাতনীরা: জ্বলছে সম্প্রীতির বাংলাদেশ– দায় কার নেত্রকোনা কেন্দুয়া থানার মামলার বাদী মাইনুল ইসলাম কে প্রতিপক্ষের হুমকি।
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক!!

  • Reporter Name
  • সময়: ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক শিশুকন্যা (১) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটির বাবা বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সময় অভিযুক্ত মো. পিন্টু (আতোয়ার সাখিদারের ছেলে) শিশুদের বাড়িতে টোপা তৈরির কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়িতে আসলে পিন্টু তাকে কৌশলে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যান। পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান এবং শিশুটিকে বিবস্ত্র করেন। ঠিক সেই মুহূর্তে শিশুটির বাবা পানি খেতে বাড়িতে আসলে মেয়ের চিৎকার শুনে ঘরে প্রবেশ করেন এবং তাদের বিবস্ত্র অবস্থায় দেখতে পান। বাবা মেয়েকে উদ্ধার করতে এগিয়ে গেলে অভিযুক্ত পিন্টু দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে পিন্টু এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন।

শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য গ্রামের মাতব্বর মুকুল সাখিদার, মো. মজনু এবং গোলাম মোস্তফা তাঁর উপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন। পরে বুধবার দুপুরে তিনি আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।” শিশুটিকে বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সময় বাবা মেয়েকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।##

আরও পড়ুনঃ  নেত্রকোনা কেন্দুয়া থানার মামলার বাদী মাইনুল ইসলাম কে প্রতিপক্ষের হুমকি।
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক!!

সময়: ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬