Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • সময়: ১০:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার হোমনায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মো. আবু রায়হান নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলা, মারধর, মুঠোফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল ভবনে অবস্থিত সাংবাদিকের নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪১ মিনিটে সাংবাদিক আবু রায়হান তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় সংবাদ প্রকাশ সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত সেলিম মাস্টার, রনি মিয়া ও তাঁদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে কার্যালয়ে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিক আবু রায়হানকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে সংবাদ প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. আবু রায়হান বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ করা তাঁর পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। কারও আপত্তি থাকলে আইনি পথে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অফিসে এসে হামলা, ভাঙচুর ও হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত সেলিম মাস্টার ও রনি মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কোনো মারধর বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক; স্বামী গ্রেপ্তার

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সময়: ১০:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার হোমনায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মো. আবু রায়হান নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলা, মারধর, মুঠোফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল ভবনে অবস্থিত সাংবাদিকের নিজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪১ মিনিটে সাংবাদিক আবু রায়হান তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় সংবাদ প্রকাশ সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত সেলিম মাস্টার, রনি মিয়া ও তাঁদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে কার্যালয়ে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিক আবু রায়হানকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করা হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে সংবাদ প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. আবু রায়হান বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ করা তাঁর পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। কারও আপত্তি থাকলে আইনি পথে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অফিসে এসে হামলা, ভাঙচুর ও হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত সেলিম মাস্টার ও রনি মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কোনো মারধর বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার