Dhaka ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০

  • Reporter Name
  • সময়: ০৪:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬২ Time View

পটুয়াখালীর বাউফলে চরাঞ্চলের মাঠে ঘাস খাওয়ার পর বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা গেছে। একই ঘটনায় আরও অন্তত ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এতে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের দরিদ্র কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে কৃষকেরা তাদের মহিষগুলো চরাঞ্চলের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান। বিকেলে মহিষগুলো বাড়িতে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়তে শুরু করে। একপর্যায়ে অনেকগুলো মহিষ যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা শুভেন্দু সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মহিষগুলোর খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থ মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক। তাদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাসে বিষ ছিটানোর অভিযোগ

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চরাঞ্চলের যে মাঠে তারা মহিষ চরান, সেখানে শত্রুতাবশত কেউ ঘাসে বিষাক্ত কীটনাশক বা অন্য কোনো বিষাক্ত পদার্থ ছিটিয়ে রাখতে পারে। সেই ঘাস খেয়েই মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন তারা।

কৃষক বাবলু মৃধা বলেন, “সকালে মহিষগুলো ঘাস খেতে গিয়েছিল। কিন্তু কেউ ওদের সঙ্গে এমন করবে, তা বুঝতে পারিনি। আমরা এ ঘটনার বিচার চাই।”

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে এমপি

শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি ঘটনাটিকে অত্যন্ত নির্মম উল্লেখ করে প্রশাসনের সঙ্গে কথা বলার কথা জানান। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

কারণ খুঁজছে পুলিশ

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন

ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

ওসি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০

সময়: ০৪:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

পটুয়াখালীর বাউফলে চরাঞ্চলের মাঠে ঘাস খাওয়ার পর বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা গেছে। একই ঘটনায় আরও অন্তত ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এতে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের দরিদ্র কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে কৃষকেরা তাদের মহিষগুলো চরাঞ্চলের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যান। বিকেলে মহিষগুলো বাড়িতে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়তে শুরু করে। একপর্যায়ে অনেকগুলো মহিষ যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা শুভেন্দু সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মহিষগুলোর খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থ মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক। তাদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাসে বিষ ছিটানোর অভিযোগ

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চরাঞ্চলের যে মাঠে তারা মহিষ চরান, সেখানে শত্রুতাবশত কেউ ঘাসে বিষাক্ত কীটনাশক বা অন্য কোনো বিষাক্ত পদার্থ ছিটিয়ে রাখতে পারে। সেই ঘাস খেয়েই মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন তারা।

কৃষক বাবলু মৃধা বলেন, “সকালে মহিষগুলো ঘাস খেতে গিয়েছিল। কিন্তু কেউ ওদের সঙ্গে এমন করবে, তা বুঝতে পারিনি। আমরা এ ঘটনার বিচার চাই।”

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে এমপি

শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি ঘটনাটিকে অত্যন্ত নির্মম উল্লেখ করে প্রশাসনের সঙ্গে কথা বলার কথা জানান। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

কারণ খুঁজছে পুলিশ

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা