Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন : এমপি মনজুরুল ইসলাম চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৬:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে এগুলো ব্যবহৃত গুলি বলে ধারণা করা হলেও, কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও এর উৎস এবং সেখানে পৌঁছানোর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র‌্যাব-৭।

উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি সাদা রঙের বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর উৎস ও ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ

চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার

সময়: ০৬:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে এগুলো ব্যবহৃত গুলি বলে ধারণা করা হলেও, কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে নালায় ফেলে রাখা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও এর উৎস এবং সেখানে পৌঁছানোর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র‌্যাব-৭।

উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি সাদা রঙের বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর উৎস ও ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড়