
বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদ দোহাজারী পৌরসভা কমিটির উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন হল থেকে জশনে জুলুছের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্রিজের মোড় পর্যন্ত যায়। পরে র্যালিটি দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে এসে শেষ হয়। র্যালি শেষে সাঙ্গু কনভেনশন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ-কিয়াম, ছেমা ও জিকির মাহফিল। আশেকানে মাইজভান্ডারী ঐক্য পরিষদের সভাপতি: মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন’র সভাপতিত্বে মো. ফরমান উদ্দিন ও আবদুল মান্নান জিপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট তৌহিদুল ইসলাম, আলোচনায় অংশ নেন বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন আওলাদগন যথাক্রমে শাহজাদা সৈয়দ গোলাম মাওলা মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ এসএস গোলাম রাসুল মাইজভান্ডারি. সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর, মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান, সৈয়দ রিদুয়ানুল হক, সৈয়দ আসাদ উদ্দিন রিয়াদ শাহ, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান মো. মহিউদ্দিন, মোঃ মুজাহিদ, মাওলানা সৈয়দ তাকরীমুল হক. সৈয়দ মানিক ছগীরী, মোনাজাত পরিবেশন করেন চন্দনাইশ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবু সাদাত মোহাম্মদ দায়েম বাহাদুর।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মো. লোকমান হাকিম, হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের সভাপতি মো. জামাল উদদীন, শিল্পী যথাক্রমে মো. মঈনুদ্দিন ছাবিদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নেয়াজুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মো. ফায়জুল হক দস্তগীর আজাদ ও মো. আজিমুশ শানুল হক দস্তগীর. ঐক্য পরিষদ সদস্য যথাক্রমে মো.ইসমাইল সওদাগর, মো. দেলু , আবদুর রাজ্জাক ফকির, রাজা মিয়া, মো. নজরুল ইসলাম সওদাগর. মো. রুবেল, আবদুস ছমদ, আবদুল আলীম বাছা, মো. হাছি মিয়া, মো.নাছির, মো.রমিজ, জাকের মাওলা. রহমত আলী. মোঃ মিয়া. মোঃ জাফর. মোঃ শিরু. মোঃ মোরশেদ. শফিউল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। তাই নবীপ্রেমকে হৃদয়ে ধারণ করে তাঁর দেখানো পথে জীবন পরিচালনার আহ্বান জানান বক্তারা।
Reporter Name 





















