Dhaka ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশে বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে, ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, শিক্ষকদের হাতে তুলে দেন ইউএনও

  • Reporter Name
  • সময়: ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ Time View

 

বিশেষ প্রতিনিধি:নয়ন দাশ


চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৭ জন শিক্ষার্থী একসঙ্গে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে না গিয়ে, চলে যায় চন্দনাইশ ঝাউবাগানে । শ্রেণিকক্ষে থাকার কথা যাদের, সেই শিক্ষার্থীদের পাওয়া গেল ঝাউবাগানে। বিষয়টি তাৎক্ষণিক নজরে আসে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের। ৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে ১৭ শিক্ষার্থীকে পাওয়া যায় ঝাউবাগানে। পরে তাদের একসঙ্গে বসিয়ে পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দেন ইউএনও। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের বসিয়ে কয়েকজনকে বাংলা ও ইংরেজিতে ‘Aim in Life’ অর্থাৎ জীবনের লক্ষ্য লিখতে দেওয়া হয়। যদিও কয়েকজন শিক্ষার্থী সুন্দরভাবে লিখতে সক্ষম হলেও কারও হাতে-কলমে লেখার গতি ছিল তুলনামূলকভাবে কম। আবার কয়েকজনকে বই দেখে পড়তেও দেওয়া হয়। ঘটনাটি শুধু শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার বিষয় নয়; বরং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তদারকি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং অভিভাবকদের নজরদারি নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থাকলে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের নজরে আসার কথা। কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী একই সময়ে বিদ্যালয় ফাঁকি দিয়ে ঝাউবাগানে অবস্থান করলেও বিষয়টি আগে কেন নজরে এলো না-এই প্রশ্নের উত্তর খুঁজে দেখা প্রয়োজন।
বিশেষ করে, শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে কখন বের হয়েছে, তাদের অনুপস্থিতি কেন, শিক্ষকরা কীভাবে দেখেছেন, উপস্থিতির তালিকায় তাদের নাম ছিল কি না এবং অভিভাবকদের এই বিষয়ে কোনো তথ্য ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে সচেতন মহলের। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষের বাইরে তাদের আড্ডা দেওয়া-ঘোরাফেরার বিষয়ে প্রয়োজনীয় নজরদারি রাখা বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একই সঙ্গে সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং বিদ্যালয় চলাকালীন কোথায় সময় কাটাচ্ছে-তা নিশ্চিত করার দায়িত্বও অভিভাবকদের। অভিযান শেষে শিক্ষার্থীদের বুঝিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন।চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের এমন অভিযান শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও অভিভাবকদের দায়িত্বশীলতার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চন্দনাইশে বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে, ঝাউবাগানে ১৭ শিক্ষার্থী, শিক্ষকদের হাতে তুলে দেন ইউএনও

সময়: ০৯:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:নয়ন দাশ


চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৭ জন শিক্ষার্থী একসঙ্গে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে না গিয়ে, চলে যায় চন্দনাইশ ঝাউবাগানে । শ্রেণিকক্ষে থাকার কথা যাদের, সেই শিক্ষার্থীদের পাওয়া গেল ঝাউবাগানে। বিষয়টি তাৎক্ষণিক নজরে আসে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের। ৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে ১৭ শিক্ষার্থীকে পাওয়া যায় ঝাউবাগানে। পরে তাদের একসঙ্গে বসিয়ে পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দেন ইউএনও। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের বসিয়ে কয়েকজনকে বাংলা ও ইংরেজিতে ‘Aim in Life’ অর্থাৎ জীবনের লক্ষ্য লিখতে দেওয়া হয়। যদিও কয়েকজন শিক্ষার্থী সুন্দরভাবে লিখতে সক্ষম হলেও কারও হাতে-কলমে লেখার গতি ছিল তুলনামূলকভাবে কম। আবার কয়েকজনকে বই দেখে পড়তেও দেওয়া হয়। ঘটনাটি শুধু শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার বিষয় নয়; বরং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তদারকি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং অভিভাবকদের নজরদারি নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থাকলে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের নজরে আসার কথা। কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী একই সময়ে বিদ্যালয় ফাঁকি দিয়ে ঝাউবাগানে অবস্থান করলেও বিষয়টি আগে কেন নজরে এলো না-এই প্রশ্নের উত্তর খুঁজে দেখা প্রয়োজন।
বিশেষ করে, শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে কখন বের হয়েছে, তাদের অনুপস্থিতি কেন, শিক্ষকরা কীভাবে দেখেছেন, উপস্থিতির তালিকায় তাদের নাম ছিল কি না এবং অভিভাবকদের এই বিষয়ে কোনো তথ্য ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে সচেতন মহলের। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষের বাইরে তাদের আড্ডা দেওয়া-ঘোরাফেরার বিষয়ে প্রয়োজনীয় নজরদারি রাখা বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একই সঙ্গে সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং বিদ্যালয় চলাকালীন কোথায় সময় কাটাচ্ছে-তা নিশ্চিত করার দায়িত্বও অভিভাবকদের। অভিযান শেষে শিক্ষার্থীদের বুঝিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন।চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের এমন অভিযান শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও অভিভাবকদের দায়িত্বশীলতার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের