Dhaka ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা From Housekeeper to Vice President of HTC Local 6: The Inspiring Journey of Marie Richard  অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

  • Reporter Name
  • সময়: ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে মাগরিবের নামাজের পর জলিল খানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, চোরেরা ঘরে ঢুকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। একই সঙ্গে চারটি জমির দলিলও চুরি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর চরভদ্রাসন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও স্বাধীনতা চত্বরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী তাৎক্ষণিকভাবে এসআই এনামুল হককে ঘটনাস্থলে পাঠান। পরে এসআই এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখেন।

এ সময় বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসআই এনামুল হক বলেন, ঘরে প্রবেশ করে চারটি জমির দলিল চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলমান রয়েছে। এ কারণে ঘটনাটি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি করা স্বর্ণ ও নগদ টাকার পরিমাণ এবং দলিল চুরির বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

সময়: ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে মাগরিবের নামাজের পর জলিল খানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, চোরেরা ঘরে ঢুকে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। একই সঙ্গে চারটি জমির দলিলও চুরি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর চরভদ্রাসন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও স্বাধীনতা চত্বরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী তাৎক্ষণিকভাবে এসআই এনামুল হককে ঘটনাস্থলে পাঠান। পরে এসআই এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখেন।

এ সময় বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসআই এনামুল হক বলেন, ঘরে প্রবেশ করে চারটি জমির দলিল চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলমান রয়েছে। এ কারণে ঘটনাটি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি করা স্বর্ণ ও নগদ টাকার পরিমাণ এবং দলিল চুরির বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শাহজালাল গাজী