Dhaka ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

  • Reporter Name
  • সময়: ০৮:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি) :

ফেনীর ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় ওই সাংবাদিককে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের বিজামান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম নিজাম উদ্দিন মজুমদার সজিব। তিনি মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম প্রতিনিধি এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া গ্রামে।

নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘Kamrul Hasan’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, ১৫/২০ জন যুবক সজিবকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সজিবকে মারধর করছেন। সজিবকে এক যুবকের মায়ের সঙ্গে ম্যাসেঞ্জারে চ্যাটিং করার অভিযোগে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছিল।

এ ব্যাপারে সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর বলেন, অভিযোগের তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সজিব জানান, ২৫ আগস্ট মঙ্গলবার রাতে ০১৮৩৮৯১৮১২২ নম্বর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি সংবাদ সম্মেলন আছে বলে তাঁকে ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে যেতে বলেন। তখন তিনি বাজার করছিলেন। একপর্যায়ে ১৫/২০ জন অজ্ঞাতনামা যুবক বাজারে এসে বিজামান মার্কেটের তানিয়া সুজের ভিতরে ও বাইরে ‘মব’ করে তাঁকে মারধর করেন। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ড: হোটেলসহ ৮ দোকান পুরে ছাই,
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

সময়: ০৮:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি) :

ফেনীর ছাগলনাইয়ায় ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় ওই সাংবাদিককে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের বিজামান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম নিজাম উদ্দিন মজুমদার সজিব। তিনি মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম প্রতিনিধি এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সদস্য। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া গ্রামে।

নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘Kamrul Hasan’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওটিতে দেখা যায়, ১৫/২০ জন যুবক সজিবকে ঘিরে রেখেছেন। তাঁদের মধ্যে কয়েকজন সজিবকে মারধর করছেন। সজিবকে এক যুবকের মায়ের সঙ্গে ম্যাসেঞ্জারে চ্যাটিং করার অভিযোগে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছিল।

এ ব্যাপারে সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর বলেন, অভিযোগের তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সজিব জানান, ২৫ আগস্ট মঙ্গলবার রাতে ০১৮৩৮৯১৮১২২ নম্বর থেকে তাঁর ব্যবহৃত মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি সংবাদ সম্মেলন আছে বলে তাঁকে ছাগলনাইয়া মহিলা কলেজের সামনে যেতে বলেন। তখন তিনি বাজার করছিলেন। একপর্যায়ে ১৫/২০ জন অজ্ঞাতনামা যুবক বাজারে এসে বিজামান মার্কেটের তানিয়া সুজের ভিতরে ও বাইরে ‘মব’ করে তাঁকে মারধর করেন। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ