Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে নিজ খরচে ড্রেন পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন যুব সমাজসেবক এস এম জাহাঙ্গীর আলম

  • Reporter Name
  • সময়: ০২:৫৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৮০ Time View

ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা | ২০ মে ২০২৬ (বুধবার):

খুলনার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান যুব সমাজসেবক এস এম জাহাঙ্গীর আলম।

নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তার পাশের নর্দমা পরিষ্কার করে তিনি এলাকায় স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনেন। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় এলাকাজুড়ে এডিস মশা ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বর্জ্যের কারণে পরিবেশ দূষণের আশঙ্কাও ছিল প্রবল। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে মাঠে নামেন জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি না হয়েও মানুষের কল্যাণে তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ড্রেন পরিষ্কারের ফলে এলাকার পরিবেশ যেমন পরিচ্ছন্ন হয়েছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

এস এম জাহাঙ্গীর আলম বলেন,
“মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই এই অঞ্চলের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।”

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“স্থানীয় উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

একজন তরুণের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ এখন ফুলতলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানবসেবা, পরিবেশ সচেতনতা ও উন্নয়নের প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছে দামোদর ইউনিয়নের মানুষ।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে নিজ খরচে ড্রেন পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন যুব সমাজসেবক এস এম জাহাঙ্গীর আলম

সময়: ০২:৫৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা | ২০ মে ২০২৬ (বুধবার):

খুলনার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন উদীয়মান যুব সমাজসেবক এস এম জাহাঙ্গীর আলম।

নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তার পাশের নর্দমা পরিষ্কার করে তিনি এলাকায় স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনেন। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় এলাকাজুড়ে এডিস মশা ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বর্জ্যের কারণে পরিবেশ দূষণের আশঙ্কাও ছিল প্রবল। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা থেকে মাঠে নামেন জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি না হয়েও মানুষের কল্যাণে তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ড্রেন পরিষ্কারের ফলে এলাকার পরিবেশ যেমন পরিচ্ছন্ন হয়েছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।

এস এম জাহাঙ্গীর আলম বলেন,
“মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই এই অঞ্চলের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।”

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
“স্থানীয় উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

একজন তরুণের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ এখন ফুলতলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানবসেবা, পরিবেশ সচেতনতা ও উন্নয়নের প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছে দামোদর ইউনিয়নের মানুষ।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদান