মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। আজ রোজ রবিবার বাদ আসর হইতে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন ইসলামী জলসার আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা কর্মী প্রধান মোঃ আকবর হোসেন আশ্রাফের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর কর্মী প্রধান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় ইসলামী জলসাটি অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, কর্মী গ্রুপ এ. বি. এম. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মী প্রধান, গাজীপুর জেলা মোঃ নাজমুল হোসেন।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা সাইফুল ইসলাম গাজীপুরী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, ফরিদপুর এবং হযরত মাওলানা মহসিন আলী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, ফরিদপুর।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাচ্ছেরে কোরআন, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, দলিলভিত্তিক আলোচক হযরত মাওলানা মুফতী মাসুদ রহমান হামিদী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, ফরিদপুর।
কোরআন, সুন্নাহভিত্তিক আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়েছে এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহাপবিত্র উরস শরীফ ২০২৭-এর দাওয়াত দেওয়া হয়েছে।
সভাপতির সকলকে ইসলামী জলসায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ইসলামী জলসা সমাপ্ত হয়।
Reporter Name 






















