Dhaka ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি |

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

তিনি মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালি উল্লাহ, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংবাদিক কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জুলাইযোদ্ধা আবদুস সালাম, মৎস্যচাষি মো. হাবিবুর রহমান, আশ্রাফুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি রিফাত ও সাইমুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খাঁটি ফি-ফিডের মালিক মো. কবির হোসেন ও মৎস্যচাষি মো. হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

এদিকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচং কমপ্লেক্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতায় জরাজীর্ণ তিনতলা বাড়ির অর্ধেক ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সময়: ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি |

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

তিনি মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালি উল্লাহ, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংবাদিক কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জুলাইযোদ্ধা আবদুস সালাম, মৎস্যচাষি মো. হাবিবুর রহমান, আশ্রাফুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি রিফাত ও সাইমুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খাঁটি ফি-ফিডের মালিক মো. কবির হোসেন ও মৎস্যচাষি মো. হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা