Dhaka ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • সময়: ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

মোঃ শহীদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও মাদক দমন, জননিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়মের চিত্র মানুষের সামনে তুলে ধরা সম্ভব। জনস্বার্থে সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ডিআইজি বলেন, সাংবাদিকরা মানুষের কথা বলেন এবং সমাজের নানা সমস্যা ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও মাদক দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকার জন্য শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস. এম. আজিজ, সংগঠক ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

সময়: ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শহীদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও মাদক দমন, জননিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও অনিয়মের চিত্র মানুষের সামনে তুলে ধরা সম্ভব। জনস্বার্থে সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ডিআইজি বলেন, সাংবাদিকরা মানুষের কথা বলেন এবং সমাজের নানা সমস্যা ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও মাদক দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকার জন্য শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস. এম. আজিজ, সংগঠক ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (লিটন) প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আদমদীঘির নসরতপুর খাদ্য গুদামে চাল সংগ্রহ-মজুত নিয়ে অনিয়মের অভিযোগ