
মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক:
জামালপুর শহরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে।
কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন জামালপুর সদর পৌরসভার আলোচিত মেয়র প্রার্থী সোহেল রানা খান।
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার-শহর রাখবো পরিষ্কার’, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’, ‘গাছ লাগাই,পরিবেশ বাঁচাই’ এবং ‘ড্রেনে ময়লা না ফেলাই’।
কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি শহর পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসন বা পৌরসভার একার দায়িত্ব নয়।
পরিচ্ছন্ন শহর গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, ড্রেনে বর্জ্য না ফেলা এবং পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন নগরী শুধু শহরের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জামালপুর শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান হয় এই যুব নেতা।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান।
আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জামালপুর শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
Reporter Name 





















