Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু হংকংয়ে রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের বাইরে নতুন পণ্যে জোর বাংলা কিউআরে লেনদেনের গতি বাড়ছে, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা তৃতীয় অধিবেশনে ৩৫ সংসদীয় কমিটি গঠন-পুনর্গঠন আজকের স্বর্ণের দাম: ভরিতে আরও কমল ১১০৮ টাকা বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয় বেলারুশ-মরক্কো-সৌদি আরব থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার র‍্যাব বিলুপ্ত, এসআরবি আইন ২০২৬ সংসদে পাস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে ফলোআপ সেশন

  • Reporter Name
  • সময়: ০৬:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View

ফটো: আপোষ জয়ধর

মো. মারুফ, চট্টগ্রাম সিটি রিপোর্টার

জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যুব ট্রেড ইউনিয়ন নেতৃত্বের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে জাহাজভাঙা শ্রমিক ও যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সীতাকুণ্ডের পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে মেরি ক্লিনিকের পরিচালক ইমাম হোসেন স্বপন, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্যসচিব মো. আলী এবং যুগ্ম সদস্যসচিব মো. ইদ্রিস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক তথ্যকেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু।

মালিক-শ্রমিক-রাষ্ট্রকে একযোগে কাজের আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, জাহাজভাঙা শিল্প একটি বিশেষায়িত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাত। এ খাতের ঝুঁকি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত বিষয়।

তিনি বলেন, শিল্পকে ঝুঁকিমুক্ত করতে হলে মালিক, শ্রমিক ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে জাহাজভাঙা শিল্প একদিন দুর্ঘটনামুক্ত শিল্পে পরিণত হবে।

ফখরুল ইসলাম আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে জাহাজভাঙা শিল্পে মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এ লক্ষ্য অর্জনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। শিল্পের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে তা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

শুধু নিরাপত্তা সরঞ্জাম নয়, প্রয়োজন প্রশিক্ষণ

সেশনে বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনা প্রতিরোধে শুধু নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করলেই হবে না। শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি নিরাপত্তাবিষয়ক বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।

আরও পড়ুনঃ  সাচার রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

বাসেল ও হংকং কনভেনশন নিয়ে আলোচনা

ফলোআপ সেশনে ‘জাহাজভাঙা শিল্প: জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন হাসিবুর রহমান বিপ্লব।

‘বাসেল কনভেনশন’ বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ বিন সাঈদ। আর ‘হংকং কনভেনশন’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন আবু আহমেদ মিয়া।

বক্তারা বলেন, আন্তর্জাতিক কনভেনশনসমূহের আলোকে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালনা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশগত ঝুঁকি কমানোর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন বক্তারা।

অংশ নেন ২২ শ্রমিক

সেশনে জাহাজভাঙা শ্রমিক ও যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের ২২ জন শ্রমিক অংশগ্রহণ করেন।

ফটো: আপোষ জয়ধর

Tag :
জনপ্রিয় নিউজ

সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে ফলোআপ সেশন

সময়: ০৬:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মো. মারুফ, চট্টগ্রাম সিটি রিপোর্টার

জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যুব ট্রেড ইউনিয়ন নেতৃত্বের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে জাহাজভাঙা শ্রমিক ও যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সীতাকুণ্ডের পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হলে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে মেরি ক্লিনিকের পরিচালক ইমাম হোসেন স্বপন, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্যসচিব মো. আলী এবং যুগ্ম সদস্যসচিব মো. ইদ্রিস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক তথ্যকেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু।

মালিক-শ্রমিক-রাষ্ট্রকে একযোগে কাজের আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, জাহাজভাঙা শিল্প একটি বিশেষায়িত ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাত। এ খাতের ঝুঁকি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত বিষয়।

তিনি বলেন, শিল্পকে ঝুঁকিমুক্ত করতে হলে মালিক, শ্রমিক ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে জাহাজভাঙা শিল্প একদিন দুর্ঘটনামুক্ত শিল্পে পরিণত হবে।

ফখরুল ইসলাম আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে জাহাজভাঙা শিল্পে মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এ লক্ষ্য অর্জনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। শিল্পের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে তা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

শুধু নিরাপত্তা সরঞ্জাম নয়, প্রয়োজন প্রশিক্ষণ

সেশনে বক্তারা বলেন, জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনা প্রতিরোধে শুধু নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করলেই হবে না। শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি নিরাপত্তাবিষয়ক বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।

আরও পড়ুনঃ  সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ