Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন গৌরীপুরের আজিজুল হক গংদের হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় মিজানুর রহমান গংরা গোদাগাড়ী পৌরসভার সার্ভেয়ার কবিরের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল ফাইল গায়েব ও টাকার বিনিময়ে জমি কম বেশি করার গুরুতর অভিযোগ নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক সুনামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা, তৃণমূলকে শক্তিশালী করে সরকার গঠনের আহ্বান শামীম হায়দার পাটোয়ারী দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৯:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

সিনিয়র করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষা এবং চিরস্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে একটি দিনমজুর পরিবার।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালী স্লুইসগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তাঁর বাবা মনফর আলী ওরফে বিরাই মিয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল. নং-১০৭, খতিয়ান নং-০১-এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩.৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তাঁর বাবার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে এবং বোরো চাষাবাদ করে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।

তিনি আরও বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তাঁর বাবা ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তাঁর বাবার নামে ওই জমি বন্দোবস্ত প্রদান করা হয়।

সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্তকৃত ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি তাঁর চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে জমি দখলের অপচেষ্টা বন্ধ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া ও রুবেল মিয়া বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন
Tag :
জনপ্রিয় নিউজ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সময়: ০৯:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিনিয়র করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষা এবং চিরস্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে একটি দিনমজুর পরিবার।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালী স্লুইসগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তাঁর বাবা মনফর আলী ওরফে বিরাই মিয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল. নং-১০৭, খতিয়ান নং-০১-এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩.৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তাঁর বাবার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে এবং বোরো চাষাবাদ করে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।

তিনি আরও বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তাঁর বাবা ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তাঁর বাবার নামে ওই জমি বন্দোবস্ত প্রদান করা হয়।

সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্তকৃত ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি তাঁর চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে জমি দখলের অপচেষ্টা বন্ধ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া ও রুবেল মিয়া বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা