Dhaka ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যাদুকাটা নদীতে উত্তোলন বন্ধ, বাদাঘাট বাজারে নেমেছে নীরবতা প্রশ্নের সুযোগ নেই, ক্যামেরা বন্ধ: খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় অন্যের লাইসেন্স নম্বর ব্যবহার করে দলিল রেজিস্ট্রির অভিযোগ আবেদুলের বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড রংপুরের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাব! ভোলাহাটে মানসিক সমস্যায় ভুগছিলেন এমন যুবকের মরদেহ উদ্ধার রাজপথ থেকে কারাগার, আবারও মানুষের পাশে দাঁড়াতে চান জাহাঙ্গীর আলম পিন্টু বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

  • Reporter Name
  • সময়: ০৬:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩১৯ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তির উৎসবের সূচনা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। অত্র বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,সাবেক ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ সহ বিশিষ্টজনরা।

সূচনা বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান মুকুল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

যাদুকাটা নদীতে উত্তোলন বন্ধ, বাদাঘাট বাজারে নেমেছে নীরবতা

জেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

সময়: ০৬:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫