Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • সময়: ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৬ Time View

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি।

রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) এ উপলক্ষে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জেলা পরিষদ প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির অন্যান্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবী সহকারীরা বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  চাকরির মেয়াদ শেষের ১৮ মাস পরও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন গ্রাম পুলিশ
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

সময়: ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি।

রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) এ উপলক্ষে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জেলা পরিষদ প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পরে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির অন্যান্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবী সহকারীরা বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু ৪ বছর: টোল আয় ছাড়াল ৩ হাজার ৩৯৪ কোটি, যানবাহন ২.৬৭ কোটি