Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

  • Reporter Name
  • সময়: ১০:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫৯ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার অংশগ্রহণে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুমতি না মিললেও নির্ধারিত মাঠে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী।

তবে প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে একই স্থানে শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করে সর্বস্তরের মানুষকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে গিয়ে কয়েকজন শ্রমিককে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। তিনি বলেন, সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতে ইসলামী সংগঠনের পক্ষ থেকে আয়োজনের সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। শুক্রবার মাহফিলে আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে এবং প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক অভিযোগ করেন, একটি মহল ধর্মীয় মাহফিল আয়োজন বাধাগ্রস্ত ও বন্ধ করার চেষ্টা করছে।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, ‘সংসদ সদস্যদের অনুমতি কী? দুইজন সংসদ সদস্য একসঙ্গে থাকবেন, এখানে পুলিশ প্রশাসন প্রটোকল দেবে।’

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

সময়: ১০:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার অংশগ্রহণে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনুমতি না মিললেও নির্ধারিত মাঠে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী।

তবে প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে একই স্থানে শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করে সর্বস্তরের মানুষকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে গিয়ে কয়েকজন শ্রমিককে মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। তিনি বলেন, সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতে ইসলামী সংগঠনের পক্ষ থেকে আয়োজনের সার্বিক দায়িত্ব নেওয়া হয়েছে। শুক্রবার মাহফিলে আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে এবং প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী