Dhaka ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার মেট্রোরেলের নির্মাণ ব্যয়: একটি তুলনামূলক পর্যালোচনা From Local 6 Business Agent to SAG-AFTRA Executive Director: The Remarkable Career of Brian Lysell লোকাল ৬-এর বিজনেস এজেন্ট থেকে SAG-AFTRA-এর নির্বাহী পরিচালক: ব্রায়ান লাইসেলের অসাধারণ কর্মজীবন জার্সি সিটির কোরাই কিচেন: ঘরোয়া বাংলাদেশি স্বাদের জাতীয় স্বীকৃতি কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার মানিকপুরে কালভার্ট বড় পরিসরে পুনর্নির্মাণের উদ্যোগ কাউখালীতে সওজের জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযান টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫ ডিমলায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫

  • Reporter Name
  • সময়: ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিবিএন, জেলা পুলিশ, র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আভিযানিক দল ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।

এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে ছয় মাস, চারজনকে তিন মাস এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সব মিলিয়ে বিশেষ এ অভিযানে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৬ এপিবিএন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ
Tag :
জনপ্রিয় নিউজ

গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫

সময়: ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬