Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আনোয়ারায় এত এত শিল্প-কলকারখানা, তবুও কর্মসংস্থানে কেন পিছিয়ে স্থানীয় মানুষ? কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর কর্তৃক আয়োজিত টি-শার্ট বিতরণ কর্মসূচি ২০২৬ ইং, ২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই ক্যাম্প

  • Reporter Name
  • সময়: ০৪:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৯ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়ায় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং দি ফলোস ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে ছানি রোগে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে অপারেশনের জন্য বাছাই করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী বলেন, “অর্থাভাবে অনেক মানুষ চোখের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. এম. আমিনুর রহমান। তিনি বলেন, “গ্রামের অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে আমরা পাশে থাকব।”

ক্যাম্প পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এফ. এম. নাহিদ হাসান। চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে অংশ নেন ডা. আল আমিন, প্রোগ্রাম ইনচার্জ মো. রেজা, আ. কাইউম বাদশা, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, এ. এম. রুহুল আমিন, জি. এম. হেলাল, হাবিবা খাতুন, মনিরা খাতুন ও সানোয়ার হোসেন।

ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোগী ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

আনোয়ারায় এত এত শিল্প-কলকারখানা, তবুও কর্মসংস্থানে কেন পিছিয়ে স্থানীয় মানুষ?

ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই ক্যাম্প

সময়: ০৪:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়ায় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং দি ফলোস ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে ছানি রোগে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে অপারেশনের জন্য বাছাই করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার সহকারী সুপারিনটেনডেন্ট ও সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী বলেন, “অর্থাভাবে অনেক মানুষ চোখের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ. এম. আমিনুর রহমান। তিনি বলেন, “গ্রামের অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে আমরা পাশে থাকব।”

ক্যাম্প পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এফ. এম. নাহিদ হাসান। চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে অংশ নেন ডা. আল আমিন, প্রোগ্রাম ইনচার্জ মো. রেজা, আ. কাইউম বাদশা, সামরুল ইসলাম, নূরুল ইসলাম, এ. এম. রুহুল আমিন, জি. এম. হেলাল, হাবিবা খাতুন, মনিরা খাতুন ও সানোয়ার হোসেন।

ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোগী ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই