
আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুর উপজেলাধীন উপজেলা হল রুমে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আয়োজন করা হয়েছে। অবহিতকরণ সভায় সভাপিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইন্সপেক্টর তদন্ত তাহিরপুর থানা, ও দক্ষিন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব, মোঃ আলী হায়দার ও ইউপি সদস্য। কারিতাস আঞ্চলিক অফিস হতে আগত প্রকল্প সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির, উপজেলা কডিনেটর মিঃ প্রণয় পিউরিফিকেশন, লাইভলীহুড সুপারভাইজার, শফিকুল ইসলাম, অপু দাস সংশ্লিষ্ট অর্গানাইজারগণ উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা কডিনেটর মিঃ প্রণয় পিউরিফিকেশন কারিতাস পরিচিতি ও দর্শন নিয়ে সহভাগিতা করেন পাশাপাশি প্রকল্পের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । প্রকল্প সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির বলেন প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, মেয়াদকাল, দাতা সংস্থা, প্রকল্প এরিয়া, উপকারভোগীর বৈশিষ্ট্য, সহায়তার ধরন, উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া/ধাপ সমূহ, কর্মএলাকায় সচেতনতামূলক মহড়া, উঠান বৈঠকের মাধ্যমে কিভাবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় তাছাড়া ফসল, গৃহস্থালি সম্পদ, প্রাণীসম্পদ রক্ষায় কি কার্যক্রম হাতে নেয়া যেতে পারে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও দ্রুত জরুরি সহায়তা প্রদান, উপকারভোগী নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা, ক্ষতিগ্রস্তদের শুধু ত্রাণ নয় বরং দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং জীবিকায়ন সহায়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান মানিক দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং অবহিতকরণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 
























