Dhaka ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তীব্র গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা

  • Reporter Name
  • সময়: ০৯:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১৮ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে প্রচণ্ড গরমে শরীর সতেজ রাখতে সাধারণ মানুষের কাছে কচি তালের শাঁসের চাহিদা ব্যাপক বেড়েছে। মধুমাস জ্যৈষ্ঠের আম, লিচু ও কাঁঠালের পাশাপাশি এই রসালো ফলটি এখন সবার পছন্দের তালিকায়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাটবাজার, রাস্তার মোড় ও জনাকীর্ণ স্থানে ছোট ছোট কচি তালের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও কোথাও আবার ভ্যানযোগে গ্রামে ঘুরে ঘুরে তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে তাল সংগ্রহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন।

পৌর এলাকার বিক্রেতা কাইয়ুম জানান, গরম বাড়ার সঙ্গে সঙ্গে তালের শাঁসের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ তাল বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তালের শাঁসের পুষ্টিগুণ সম্পর্কে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এরমান বলেন, তালের শাঁস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে এই ফল বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্যসম্মত হওয়ায় সব বয়সী মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই

তীব্র গরমে বেড়েছে তালের শাঁসের চাহিদা

সময়: ০৯:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে প্রচণ্ড গরমে শরীর সতেজ রাখতে সাধারণ মানুষের কাছে কচি তালের শাঁসের চাহিদা ব্যাপক বেড়েছে। মধুমাস জ্যৈষ্ঠের আম, লিচু ও কাঁঠালের পাশাপাশি এই রসালো ফলটি এখন সবার পছন্দের তালিকায়।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাটবাজার, রাস্তার মোড় ও জনাকীর্ণ স্থানে ছোট ছোট কচি তালের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও কোথাও আবার ভ্যানযোগে গ্রামে ঘুরে ঘুরে তালের শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে তাল সংগ্রহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন।

পৌর এলাকার বিক্রেতা কাইয়ুম জানান, গরম বাড়ার সঙ্গে সঙ্গে তালের শাঁসের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তিনি প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ তাল বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তালের শাঁসের পুষ্টিগুণ সম্পর্কে হোমিওপ্যাথি চিকিৎসক ডা. এরমান বলেন, তালের শাঁস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে এই ফল বিশেষ ভূমিকা রাখে। স্বাস্থ্যসম্মত হওয়ায় সব বয়সী মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ