Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার সরিষাবাড়ীতে আ.মু.জা’র তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত আজিজনগরে শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে সেলিম-হামিদ-শুক্কুর ছোটদের মাঝে ফুটবল বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় শেষ হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা সুনামগঞ্জ সদর হাসপাতালকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: এমপি নুরুল ইসলাম রাজবাড়ীতে কৃষক নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম নবীনগরে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩৪ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

দেশের পর্যটন সম্ভাবনাময় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রা শুরু করেছে ‘ডাকবাংলো মেঘালয় রিসোর্ট’ নামে নতুন একটি আবাসিক প্রতিষ্ঠান। পর্যটকদের আবাসন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন এলাকার ১২ জন ব্যবসায়ীর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে রিসোর্টটি।

শনিবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি মনোরম পরিবেশে রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, তেঁতুলিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, বিএনপি নেতা তাজউদ্দীন আহমদ তাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তারা জানান, তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। তবে অনেক সময় পর্যটকরা পছন্দমতো আবাসন না পাওয়ায় সমস্যায় পড়েন। এ সমস্যা কিছুটা কমাতেই ১২ জন ব্যবসায়ী মিলে রিসোর্টটি গড়ে তোলার উদ্যোগ নেন।

রিসোর্টটিতে এসি ও নন-এসি কক্ষ, খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনের জন্য রয়েছে একটি মঞ্চ।

তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি হওয়ায় পর্যটকদের জন্য রিসোর্টটির অবস্থান সুবিধাজনক হবে বলে জানান উদ্যোক্তারা। তাঁদের প্রত্যাশা, পর্যটকদের আবাসন সুবিধা বাড়ানোর পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন অবকাঠামোর উন্নয়নেও ভূমিকা রাখবে।

ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, “পর্যটকদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আগত পর্যটকদের জন্য আজ থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”

তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এস কে দোয়েল বলেন, “তেঁতুলিয়ার পর্যটন শিল্পে নতুন এই আবাসিক প্রতিষ্ঠানটি নতুন মাত্রা যোগ করেছে। মালিকপক্ষকে ধন্যবাদ জানাই। আশা করি, আগত পর্যটকদের শতভাগ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।”

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে বাধার অভিযোগ, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ বলেন, “তেঁতুলিয়ার বুকে ডাকবাংলো মেঘালয় রিসোর্টটির জন্য শুভকামনা রইল। আশা করি, প্রতিষ্ঠানটি তেঁতুলিয়ার পর্যটন শিল্পে ভূমিকা রাখবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন

সময়: ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

দেশের পর্যটন সম্ভাবনাময় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রা শুরু করেছে ‘ডাকবাংলো মেঘালয় রিসোর্ট’ নামে নতুন একটি আবাসিক প্রতিষ্ঠান। পর্যটকদের আবাসন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন এলাকার ১২ জন ব্যবসায়ীর সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে রিসোর্টটি।

শনিবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি মনোরম পরিবেশে রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম আকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, তেঁতুলিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, বিএনপি নেতা তাজউদ্দীন আহমদ তাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তারা জানান, তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক পর্যটক আসেন। তবে অনেক সময় পর্যটকরা পছন্দমতো আবাসন না পাওয়ায় সমস্যায় পড়েন। এ সমস্যা কিছুটা কমাতেই ১২ জন ব্যবসায়ী মিলে রিসোর্টটি গড়ে তোলার উদ্যোগ নেন।

রিসোর্টটিতে এসি ও নন-এসি কক্ষ, খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনের জন্য রয়েছে একটি মঞ্চ।

তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নারের কাছাকাছি হওয়ায় পর্যটকদের জন্য রিসোর্টটির অবস্থান সুবিধাজনক হবে বলে জানান উদ্যোক্তারা। তাঁদের প্রত্যাশা, পর্যটকদের আবাসন সুবিধা বাড়ানোর পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন অবকাঠামোর উন্নয়নেও ভূমিকা রাখবে।

ডাকবাংলো মেঘালয় রিসোর্টের চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, “পর্যটকদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আগত পর্যটকদের জন্য আজ থেকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।”

তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এস কে দোয়েল বলেন, “তেঁতুলিয়ার পর্যটন শিল্পে নতুন এই আবাসিক প্রতিষ্ঠানটি নতুন মাত্রা যোগ করেছে। মালিকপক্ষকে ধন্যবাদ জানাই। আশা করি, আগত পর্যটকদের শতভাগ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।”

আরও পড়ুনঃ  সুস্থ জীবন গড়তে হাটবাজার-রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার আহ্বান এমপি মনজুরুল ইসলামের