রনজিৎ সরকার, রাজ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ এবং সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে চারশত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের পরিচর্যা করে থাকেন। তিনি বলেন, বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ বিষয়ে তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জুসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন।
Reporter Name 
























